About Evergreen Bangla Blog (এভারগ্রীন বাংলা ব্লগ)
এভারগ্রীণবাংলা.কম শুরু থেকেই একটা ব্লগ সেকশন (blog.evergreenbangla.com) রেখেছে যেখানে যে কেউ রেজিষ্ট্রেশন করে ব্লগে বাংলা বা ইংরেজীতে লিখতে পারেন। কিন্তু ইউনিকোডের আশীর্বাদ সত্বেও অনলাইনে বাংলা লেখা এখনো ততটা জায়গা করে নিতে পারেনি। ‘ব্লগার’ বা ‘ব্লগস্পট’-এর সুযোগ সৃষ্টির কারণে অনেকে অনলাইনে বাংলা ভাষাকে সম্বৃদ্ধ করেতে এগিয়ে এসেছেন। তার মানে সুযোগ পেলে সম্ভাবনা আছে। সেই সূত্র ধরেই এবার এভারগ্রীণ বাংলা ‘ব্লগার’ বা ‘ব্লগস্পট’-এর মত একই ধরনের একটা জায়গা সব বাংলা ব্লগারদের জন্য তৈরী করতে পেরেছে। এবার আর ভিনদেশী কারো হোস্টিং-এ বাংলা নয়, বরং দেশী একটা সাইটেই বাংলা ব্লগের সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে - পুরোটাই বিনামূল্যে। যারা বাংলায় ব্লগ খোলার জন্য একটা জায়গা খুঁজছেন তাদের জন্য ‘এভারগ্রীণ বাংলা ব্লগ’-ই সবচেয়ে উপযুক্ত জায়গা। বাংলা ব্লগাররা সবাই এখানেই মিলিত হবেন - এই আশা নিয়েই এভারগ্রীণ বাংলা ব্লগের যাত্রা শুরু। শুভ হোক সবার।