Bangla Blog
বাংলা ব্লগ »বিষয়: 'ব্যক্তিগত »

লিখেছেনঃ swarnadipchatterjee | March 15th, 2010

রাই সিরিজ


আজ হঠাত্‌ বাইপাস ফুঁড়ে চলে যাওয়া ট্রেন দেখে
মনে হ’ল, রাই
বয়স বাড়ছে।
আমি যে ভাতের হোটেলে খাই,
তারই কোন কর্মচারীর মত দেখেছি- কেউ চলে গেল।
শেষবয়সী তিনি।

তিনশ বছর পরও এত ভালবাসবে?
সাদা চুল, সাদা হাত
এসব দেখেও কি মনে হবে তোমার
এই হাত লিখেছিল এত?
বলেছিল-
রাতের গভীরে এক বিষাক্ত অসুখ
ফুঁড়ে উঠে আসে একা একা মুখ।

জীবন যায়, … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ swarnadipchatterjee | March 12th, 2010

প্রথম পাঠ

ব্লগে প্রথমবার লিখছি। মানে বাংলাতে। অভ্র কি-বোর্ডে এখনো সড়গড় হয়ে উঠতে পারিনি বলে যারপরনাই অসুবিধে হচ্ছে। দেখি।

কী যে লেখা যায়। কবিতা? একদিন কবি জয় গোস্বামীকে ফোনে পড়ে শুনিয়েছিলাম নিজের একটি লেখা। শুনে উনি কী বললেন জানেন?

আমি লিখেছিলাম – “ঘুমন্ত পা মাড়িয়ে গেছে তার কিশোরীবেলার বুকের মতন ঘাস”

উনি বললেন বুকের মত … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ | February 11th, 2010

ফেইসবুকেতে খুঁজছি তবু…

চোখের জলে তলিয়ে গেল
সারা জনমের সুখ
ফেইসবুকেতে খুঁজছি তবু
সেই প্রিয় মুখ…

মাথাটা মনে হয় আউলা হয়ে যাচ্ছে। ইদানিং মাঝে মাঝে এরকম লিরিক মাথায় আসছে। অবস্থা ভালো থেকছি না।

লিখেছেনঃ শ্রাবণ আকাশ | February 10th, 2010

যেখানেই যাই যেদিকে তাকাই

যেখানেই যাই যেদিকে তাকাই, তুমি তুমি তুমি তুমি… ছোটোবেলাকার সিনেমার গান। মনে হয় কুমার শানু গেয়েছিলেন। খুব সম্ভবত আশিক-প্রিয়া ছবি। শুধু শুনতাম। ভালো লাগত। ঐ পর্যন্তই। কিন্তু মনের ভিতর কিছু হতো বলে মনে পড়ে না। ভাবনা জুড়ে অনেক কিছুর আনাগোনা হতো…সবই এলোমেলো।
ইদানিং শুধু যাওয়া আর তাকানোর মধ্যেই নেই; মনের সমস্ত … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ এম. মাসুদ আলম | January 30th, 2010

একটা কবিতা মনে পড়ছে

কি লিখবো ভেবে পাচ্ছি না।

একটা কবিতা মনে পড়ছে–অনন্ত মেহেদী পাতা দেছে নিশ্চয়ই। উপরে সবুজ ভেতেরে  রক্তাক্ত লাল।

আবৃত্তিটি ডাউনলোড করে এক বার শুনুন

লিখেছেনঃ hossainm | December 12th, 2009

তারেক রহমান বিএনপি’র নেতৃতে!!!

লিখেছেনঃ শ্রাবণ আকাশ | November 16th, 2009

বন্ধু আমার মন ভাঙিয়া আছে পরম সুখে

ইদানিং মানুষের শুভকামনায় মনটা বড়ই উতলা হয়ে থাকে। খবর পাই বন্ধু আমার খাচ্ছে-দাচ্ছে, ঘুমাচ্ছে, দিন দিন মোটা হচ্ছে আর আমার মন ভাঙিয়া আছে পরম সুখে। ঈশ্বরের কাছে প্রার্থনা– মন আমার ভেঙে খান খান হয়ে যাক তবুও সুখের বাতাস তার দেহের প্রতিটি রন্ধে রন্ধে প্রবেশ করুক আর দিন দিন আরো মোটা … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ | August 14th, 2009

বাংলা ব্লগ – সেটা আবার কি

কি কইলি, ব্লগ? হেইডা আবার কি? হেইডা কি খাওয়োন যায়, না মাতায় মাহে?
তরে আমি কেমনে বুজাইতাম ব্লগ কি!
তুমি জানো আমার বা…, বুজাইবা কেমনে!

কাউকে বোঝাবুঝির দরকার নাই। আমি কি বুঝি, সেইটাই আমার কাছে আসল। এটা যে খুব একটা কাজে দেয়, তা মনে হয় না। এই যেমন এক সময় ডায়েরী … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ | August 14th, 2009

মেজাজখানা আইসক্রিমের মতো

‘মেজাজখানা আইসক্রিমের মতো’ রাখতে হবে–
ফাজলামীর আর জায়গা পাও না!
বোঝাই যাচ্ছে ‘মেজাজখানা আইসক্রিমের মতো’ নেই
কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়
হঠাত করে পুরো অতীত নিয়ে নাড়াচাড়া
ততই বিরক্ত। গরমটাও পড়েছে
সকালে উঠে ওয়ার্কআউট মিস হয়ে যাচ্ছে
করবোটা কি
ঘুম থেকে উঠতে দেরী হয়ে যাচ্ছে
হবে না– ঘুমোতে যে দেরী হয়ে যাচ্ছে
হবে না– ঘুমের আগে এত চিন্তা ভাবনা … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ | June 19th, 2009

ভাবের জলে সাঁতার দিলে কিসের ভাল-মন্দ

এই গানগুলো কি কেউ এখনো শোনে
সারাদিন আজ মনের মধ্যে গুণগুণ করছিল
কোথেকে যেন দুটি ছবি হাতে এসেছে
সময় পেলেই যে দেখি না
তা নয়
অযত্নে কিছুটা অস্পষ্ট
ঐ যে আরেকটা গান আছে না
ধোঁয়া ধোঁয়া ধোঁয়া
কুয়াশার চাদরটা সরিয়ে
খুব দেখতে ইচ্ছে করছে…

(দয়াকরে এটাকে কবিতা জাতীয় কিছু মনে করে লজ্জা দিবেন না)