Bangla Blog
বাংলা ব্লগ »বিষয়: 'ভাষা-সাহিত্য »

লিখেছেনঃ নিজাম কুতুবী | March 19th, 2010

ইচ্ছা জাগে

আমার ইচ্ছা জাগে ছুটে যেতে
দুরের কোন সবুজ গাঁয়ে
যেখানে মাটির সোঁদা গন্ধ সুখ ছড়ায়।
সবুজের প্রচন্ড আনন্দে,
শরতের দিনগুলি কেটে যায়।

ইচ্ছা জাগে ছুটে যায়
যেখানে সকাল-দুপুর-সন্ধ্যায়
পাখ পাখালীর কলতানে নেচে ঊঠে প্রাণ
ধানক্ষেত, সবুজের মাঠে
হরেক প্রজাপতি ঝোপ ঝাড়ে উড়ে বেড়ায়।
জলে ভাসা নদীর চর, জেলে-ডিঙ্গি
সবুজ ঘাসে ঝরা শিউলির হাসি
ইচ্ছে জাগে সবার সাথে মিশে যায়।

লিখেছেনঃ নিজাম কুতুবী | March 18th, 2010

সব খানে ছোটরা

সব খানে ব্যস্ততার মহড়া
ছোটদের অগ্রণী ভূমিকা।
বড়রা পাথুরে চোখ মেলে স্বপ্ন দ্যাখে
যেন কোন মহাযুদ্ধে দু’পা হারানো পঙ্গু।
যদিও বড়দের আশ-পাশেই
ছোটদের জীবন চলে
তবুও ছোটরাই প্রকৃত প্রেম, নির্ভরশীলতা
নতুনত্বকে ছড়িয়ে দেয়
স-ব খানে—
মহাশূন্যেও।

লিখেছেনঃ নিজাম কুতুবী | March 17th, 2010

এক মুঠো খাবারের সন্ধানে

বিদগ্ধ পেটের যন্ত্রণায়
এক মুঠো খাবারের সন্ধানে
অনাহারী কিশোর, টোকাইরা।
মাটি আকঁড়ায় কিংবা ডাষ্টবিন
বাড়ী ছেড়ে, দূরে.. বহুদূরে..
এবং রাজপথে।

কখনও বা পরিণত বয়সী যুবকের
কষ্টখানি তুলে নেয়
ছোট্র কচি কাধেঁ
এক মুঠো খাবারের আশায়।

কখনও বা ফসল তুলার সময়
দিনের পর দিন কেটে যায়
এ বাড়ী থেকে ওবাড়ী
দুপুরের উত্তপ্ত রোদে
ধান কাটে কিংবা মাড়াই করে
বিস্তীর্ণ খোলা মাঠে এবং বাড়ীর আঙ্গিনায়।
ফসল কাটতে গিয়ে…
কাস্ত … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ realfriend2009 | March 17th, 2010

“SCREAM OF LOVE” -about the real love (by me)

 

In the silence of thunder,

In the darkness of lightning,

In the pain of love,

In the soreness of smile,

In the race of life,

In the cruelness of beautiful earth,

In the loneliness of crowd,

In the ocean of struggling life,

In the world of betraying,

In … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ swarnadipchatterjee | March 15th, 2010

রাই সিরিজ


আজ হঠাত্‌ বাইপাস ফুঁড়ে চলে যাওয়া ট্রেন দেখে
মনে হ’ল, রাই
বয়স বাড়ছে।
আমি যে ভাতের হোটেলে খাই,
তারই কোন কর্মচারীর মত দেখেছি- কেউ চলে গেল।
শেষবয়সী তিনি।

তিনশ বছর পরও এত ভালবাসবে?
সাদা চুল, সাদা হাত
এসব দেখেও কি মনে হবে তোমার
এই হাত লিখেছিল এত?
বলেছিল-
রাতের গভীরে এক বিষাক্ত অসুখ
ফুঁড়ে উঠে আসে একা একা মুখ।

জীবন যায়, … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ swarnadipchatterjee | March 13th, 2010

রাই সিরিজ

বহুদিন পর কবিতা লিখছি, প্রায় দু’মাস। আমার জন্যে দীর্ঘ বিরতিই বটে। রাই – সিরিজ এর কয়েকটি কবিতা পর পর আপনাদের সামনে লিখব ভেবেছি। পুর্নেন্দু পত্রীর পরোক্ষ অনুপ্রেরণায় লিখছি।আজ একটি কবিতা। রচনাকালঃ নভেম্বর-ডিসেম্বর ২০০৮

একদিন রাতে স্বপ্ন দেখে দীপ চমকে উঠেছি।
তোমার অনাবৃত লোমশ দেহ খুবলে নিচ্ছি আমি।
চেটেপুটে রক্ত খাচ্ছে হিংস্র নেকড়ে।
সেদিন একটা … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ swarnadipchatterjee | March 12th, 2010

প্রথম পাঠ

ব্লগে প্রথমবার লিখছি। মানে বাংলাতে। অভ্র কি-বোর্ডে এখনো সড়গড় হয়ে উঠতে পারিনি বলে যারপরনাই অসুবিধে হচ্ছে। দেখি।

কী যে লেখা যায়। কবিতা? একদিন কবি জয় গোস্বামীকে ফোনে পড়ে শুনিয়েছিলাম নিজের একটি লেখা। শুনে উনি কী বললেন জানেন?

আমি লিখেছিলাম – “ঘুমন্ত পা মাড়িয়ে গেছে তার কিশোরীবেলার বুকের মতন ঘাস”

উনি বললেন বুকের মত … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ probasi | February 24th, 2010

পথে-ঘাটে (পর্ব – ৭) ঝরা পাতা

পথে-ঘাটে

ঝরা পাতা

 ক্ষণিকের নীরবতা। নাসিম মাসী কারও দিকে না তাকিয়ে বলতে শুরু করলেন পিছনে রেখে আসা দিনের কথা …

আমার ছোট … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ এম. মাসুদ আলম | January 29th, 2010

ক্যানভাস

এম. মাসুদ আলম

ইদানিং আমার সাবেক প্রেমিকা বলেন কবিতা লেখ। আমার ভালো লাগেনা।
ভাবছি একটা ছবি আঁকবো।

ক্যানভাসের বাম পাশে একটা গ্রাম।
গ্রামের পাশে একটা মাঠ।
মাঠের পাশে নদী।
মরা নদী।
স্রোতহীন নদী।
নদীর পানিতে দু’টো শাপলা।
রক্ত শাপলা।
মাঝে একটা সাপ। গোখরা সাপ।

মেঘ মুক্ত আকাশে এক ঝাঁক শকুন।
মাঠের মাঝ খানে একটা লাশ।
লাশের পাশে এক জন, … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ probasi | December 16th, 2009

পথে-ঘাটে (পর্ব – ৬) স্কুটার

  ৬

স্কুটার

 

 সে দিন শনিবার। আলসেমিটা কোনও মতে কাটিয়ে সকালের চা, … [বাকিটুকু পড়ুন]