Bangla Blog
বাংলা ব্লগ »বিষয়: 'যাপিত-জীবন »

লিখেছেনঃ swarnadipchatterjee | March 15th, 2010

রাই সিরিজ


আজ হঠাত্‌ বাইপাস ফুঁড়ে চলে যাওয়া ট্রেন দেখে
মনে হ’ল, রাই
বয়স বাড়ছে।
আমি যে ভাতের হোটেলে খাই,
তারই কোন কর্মচারীর মত দেখেছি- কেউ চলে গেল।
শেষবয়সী তিনি।

তিনশ বছর পরও এত ভালবাসবে?
সাদা চুল, সাদা হাত
এসব দেখেও কি মনে হবে তোমার
এই হাত লিখেছিল এত?
বলেছিল-
রাতের গভীরে এক বিষাক্ত অসুখ
ফুঁড়ে উঠে আসে একা একা মুখ।

জীবন যায়, … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ | March 15th, 2010

পথের ভুল

পথের ভুলে জীবনে আসে
পথের বাঁকে মিলিয়ে যায়
জীবনটা থমকে থাকে
পথের ধূলা জড়িয়ে গায়…

লিখেছেনঃ চন্দ্র কথা | February 14th, 2010

পাহাড় না সমুদ্র, কোনটা বেশী ভালো লাগে?

প্রায় অনেক সাক্ষাতকারেই বিশেষ করে সাহিত্য বা সংস্ক্বতি পরিমন্ডলের লোকজনকে এই প্রশ্নটা করা হয়-পাহাড় না সমুদ্র, কোনটা বেশী ভালো লাগে?

কেউ বলেন পাহাড়ের সুউচ্চতাকে ভালো লাগে, কেউ বলেন, সমুদ্রের বিশালতা। আবার কেউ এক কাঠি বেশী সরেস-উনারা পাহাড়ের চুড়ায় বসে সমুদ্রের বিশালতাকে উপভোগ করতে ভালোবাসেন।

আমার কথা হলো, এটা কি কোনো মনস্তাত্বিক প্রশ্ন, … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ চন্দ্র কথা | February 11th, 2010

নেই কাজ তো ব্লগ ভাজ

আমার বাংলা ব্লগিং এর অভিজ্ঞতা খুব বেশী দিনের না। আবার, ঠিক মনেও করতেও পারছি না কিভাবে ব্লগিং এর লিঙ্ক পেলাম। মনে হয় নেটে ঘোরাঘুরি করতে করতেই লিঙ্ক পাওয়া।

এখন তো সময় পেলেই ক্লিক ক্লিক করি। যদিও লিখতে পারিনা তেমন কিছুই। তারপরেও, অবসর পেলেই এখন ব্লগে ঘোরাঘুরি করি। ভালো লাগে ঘুরতে।

এভারগ্রীন ব্লগের … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ গাংচিল | January 31st, 2010

পথকলি বা টোকাই ।

ছিন্নমৃল শিশুর সংখ্যা দিন দিন বড়েই চলছে । বর্তমানে ছিন্নমৃল শিশুর সংখ্যা ২০ লাখের মত হবে । এ সকল শিশুর বয়স সীমা ৩-১৮ বছর পর্যন্ত ।এক জরিপের তথ্যে জানা গেছে। এসব শিশু অধিকাংশ এসেছে হত দরিদ্র এবং বাবা মায়ের বিচ্ছেদের কারনে ভেঙ্গে যাওয়া সংসার থেকে । এদের মধ্যে আবার কিছু … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ চন্দ্র কথা | January 27th, 2010

বাংলাদেশে ভূমিকম্প প্রতিরোধক অট্টালিকা নির্মানঃ বাস্তবতা আর পরিকল্পনা

হাইতির সাম্প্রতিক ভূমিকম্পের ক্ষয়ক্ষতি দেখে আমরা সবাই কমবেশী শংকিত।ধারনা করা হয়, এরকম মানের একটা ভুমিকম্প বাংলাদেশে বিশেষ করে ঢাকা বা চট্টগ্রামে হলে ক্ষয়ক্ষতি আরো বেশী হবে। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নাই।

কিন্ত বাস্তবতাটা হলো, আমরা কয়েকদিন এই নিয়ে চায়ের কাপে, খবরের কাগজে- ব্লগে ঝড় তুলছি, তুলবো।একটু ভাববো। তারপর আবার সবই … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ hossainbd1971 | December 20th, 2009

১৯৭১-যুদ্ধাপরাধ ও বর্তমান সময় (একজন অনুজের উপলব্ধি ও বেদনা)

পারবো কি ৭১-এর ২ লাখ ধর্ষিতার মধ্যে আমাদের মা-বোন-মেয়ে বন্ধুকে কল্পনা করতে ???? পারবো কি ৩০ লাখ মারা যাওয়া মানুষের মধ্যে আমাদের বাবা-ভাইকে কল্পনা করতে ???? পারবো না কল্পনা করতে । কারন , নিজেকে সে জায়গায় কল্পনা করলে চোখ দিয়া পানি বের হয় , কলজে শুকায় যায় ।

———————————————————————————————-

১৯৭১ ।
বাংলাদেশীদের সবচেয়ে … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ nazrul | November 13th, 2009

প্রতিরোধ করো বিকৃত যৌনাচার সমকামতাকে

 সমকামিতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য মহাপাপ। এ মহাপাপের কারণে সড়ুম এবং গমোরা নামক দুই প্রাচীন নগরী ধ্বংস হয়ে
গিয়েছিল,পরিনত হয়েছিল তিক্ত লবন সমুদ্রে। আর এ সমকামিতা থেকেই পৃথিবীর সভ্যতা বিধ্বংসী মহা আতংক এইডস রোগের উদ্ভব।
কিন্তু দুঃখ জনক হলে সত্য যে সেই মহাপাপ আজ … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ | October 16th, 2009

পাবে সামান্যে কি তার দেখা

একটু আগেই স্বপ্নতপ্ন নিয়ে কি যেন হাবিজাবি লিখছিলাম। পোস্ট করেই মাথায় লাইনটা এলো- পাবে সামান্যে কি তার দেখা। তারপরই আইয়ুব বাচ্চুর- খুব সহজেই দুঃখ দাও আমায়/ সহজেই আপন করে নাও/ এত সহজেই ভালোবাসো যদি/ হয়ে যাব দূরের বিষাদী… নাহ, চাইনা তুমি খুব সহজেই আসো। তাহলে চলে যাবার পথটাও তোমার এত … [বাকিটুকু পড়ুন]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ | October 16th, 2009

স্বপ্নাকাশে ফিরে এসো তুমি

এত বৃষ্টি হচ্ছে। তবু দিনগুলো কেমন যেন পানসে পানসে লাগছে। মজার একটা ব্যাপার লক্ষ্য করেছি- ইদানিং স্বপ্নতপ্ন দেখাও কমে গেছে। লাস্ট কবে কি স্বপ্ন দেখেছি- মনে পড়ে না। এত নিরালে বসে থাকলে চলবে? চোখের দেখা তো দিচ্ছই না… স্বপ্নে না হয় একটু এলেই তবে…