বাংলা ব্লগে বাংলা লিখন পদ্ধতি
ডাউনলোডঃ ফোনেটিক বাংলা গাইড - এক পাতা ছাপার যোগ্য সংস্করণ*
বাংলা লেখার জন্য অনেক সফটওয়ার এখন ফ্রি-তেই পাওয়া যাচ্ছে। তার একটি হচ্ছে অভ্র কিবোর্ড। বাংলা ব্লগের অনেকে এটা ব্যবহার করে থাকেন এবং খুব স্বচ্ছন্দ বোধ করে থাকেন। সত্যি কথা বলতে কি, এটা ব্যবহার করলে ওয়েব ডেভেলপারদের অনেক সময় ও শ্রম দুটোই বাঁচে। তারপরও অনেকে সফটওয়ার ডাউনলোড করে ইনস্টল করার ঝামেলায় যেতে চান না। এরকম অনেক ব্লগারদের অনুরোধেই এবার বাংলা ব্লগেও এই সরাসরি বাংলা লেখার উপায়টি যুক্ত করে দেয়া হল। এখন বাংলা ব্লগে তিন ধরনের পদ্ধতিতে লেখা যাবে।
- ফোনেটিক বাংলা পদ্ধতি,
- ইউনিজয় (বিজয়) পদ্ধতি, এবং
- ইংরেজী পদ্ধতি
নিম্নের চিত্রঃ ০১-এ পদ্ধতিগুলো দেখানো হল। বাংলা ব্লগে লগইন করে Write Post অথবা Write Page-এ গেলে টাইটেল বক্স-এর উপরে অপশনগুলো থাকবে। এখান থেকে পছন্দ অনুযায়ী কিবোর্ড ঠিক করে ব্লগে লেখা যাবে।

চিত্রঃ ১
তবে Editor Mode-এ বাংলা লেখা যাচ্ছে না। এখানে HTML Mode-এ (চিত্রঃ ০২) বাংলা লিখতে হবে। লেখা শেষ হলে Editor Mode-এ ফিরে এসে লেখার স্টাইল ঠিক করা যাবে।

চিত্রঃ ০২
Title বক্স-এ শুধু ফোনেটিক পদ্ধতিতে লেখা যাবে। কেউ বিজয় পদ্ধতিতে লিখতে চাইলে Post বক্স-এর HTML Mode-এ লিখে সেখান থেকে Cut-Paste করে নিতে পারবেন। ফোনেটিক কিবোর্ড পদ্ধতিতে বাংলা লেখার উপায়ঃ যেভাবে বাংলা উচ্চারণ রোমান হরফে লেখা হয়, ফোনেটিক কিবোর্ড দিয়ে সেভাবে লিখলেই বাংলা অক্ষর পাওয়া যায়। ফোনেটিকে 'কার' গুলি ব্যাঞ্জনবর্ণের পরে লিখতে হবে। মনে রাখতে হবে, ফোনেটিকে লেখা case sensitive. যেমনঃ
- Amar -> আমার
- sonar -> সোনার
- bangla ->
বাংলা যুক্তাক্ষর লেখার সময় দুটি বর্ণের মাঝে একটি যোগ ‘+’ চিহ্ন ব্যাবহার করুন। যেমনঃ
- k+k -> ক্ক
- s+t+ro -> ষ্ট্র
- s+T -> স্ত
নিচে দুটি ফোনেটিক বর্ণ ম্যাপ দেয়া হল।

চিত্রঃ ০৩* - ফোনেটিক ব্যঞ্জন বর্ণ

চিত্রঃ ০৪* - ফোনেটিক স্বর বর্ণ এবং অন্যান্য
ডাউনলোডঃ ফোনেটিক বাংলা গাইড - এক পাতা ছাপার যোগ্য সংস্করণ*
[* ৩ ও ৪ নং চিত্র দুটি এবং পিডিএফ ফাইলটি সামহ্যোয়ার ইন থেকে নেয়া হয়েছে]