দেরীতে হলেও ইদানিং বাংলা ব্লগের ফোরামে অনেকে লিখছেন। নিজস্ব ব্লগে লেখা গুলো অনেকটাই ব্যক্তিগতমূলক। তাই সবাইকে বলার জন্য ফোরামটা রাখা হয়েছে। সেখানেও নানা ধরনের আলোচনা চলতে পারে। তাছাড়া আমাদের ভুল-ভ্রান্তি, আপনাদের চাওয়া-পাওয়া বা ব্যবহারে সমস্য সংক্রান্ত বিষয়গুলো আমাদের সরাসরি মেইল না করে ফোরামে তুলে দিলে অন্য সবাইও ব্যাপারগুলো সম্পর্কে অবগত হতে পারেন।
আর একটা ব্যাপার- ইদানিং বাংলা ব্লগ কিছু স্পামাদের লক্ষবস্তুতে পরিনত হয়েছে। যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। তারপরও ব্যাপারগুলো আমাদের আগে আপনাদের কারো নজরে পড়লে আমাদের জানানোর জন্য অনুরোধ রইলো।
সবকিছু আরো সুন্দর ও সার্থক করে তোলার জন্য সবার সহযোগিতা একান্ত ভাবে কাম্য।
বাংলা ব্লগের ফোরামের লিঙ্কঃ http://banglablog.evergreenbangla.com/forum/
ধন্যবাদ।
April 24. 2007 | Post Comments
ব্যাপারটা খুবই সিম্পল। উল্টা-পাল্টা কিছু করলে বাংলা ব্লগে জায়গা হবে না। আর স্পামিং-এর তো কোন ছাড় নেই। সোজা বাড়ি…
April 6. 2007 | Post Comments
এ সপ্তাহে বাংলা ব্লগারদের হাতে তুলে দেয়া হলো কয়েকটি আকর্ষণীয় বাংলা ব্লগ থীম/টেমপ্লেট। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি Hemingway-এর সাথে। “It is the first of its kind, to bring a different look to a blog. This one really breaks the monotonous ‘bloggy look’ that all of us are quite used to by now.” তিন ভাগে বিভক্ত এই থীমটি শুরুতেই আলোড়ন তোলে। সাদা-কালো-র উপর ভিত্তি করে এই থীমের উপরে header, মাঝে body আর নিচে footer নিয়ে এর গঠন। সঙ্গে Widgets plugin-এর সাপোর্ট থাকায় ব্লগাররা blocks গুলো নিজেদের পছন্দ মত জায়গায় রাখতে পারবেন। We placed here the latest version with the following upgrades.
- International date format (dd/mm) now available as an option in Hemingway Options
- Home page post excerpting is now intelligent
- Added flickr rss block
- New blocks: flickr rss, recent entries
- New uninstall / reset option
২. Hemingway-reloaded: এটা উপরের হেমিংওয়ের bright version. যাদের উপরেরটার গাঢ়তা নিয়ে অভিযোগ রয়েছে এবং Widgets নিয়ে মাথা ঘামাতে চান না, তাদের জন্য এটা সবচেয়ে উপযোগী। If you want a very simple but sophisticated theme for your Wordpress, you can use Hemingway Reloaded. It’s on based on Hemingway by Kyle. If you come across any bugs, please let us know. It doesn’t have the option tab to use Widgets.
৩. 4u-hemingway: 4u-Hemingway continues to develop Hemingway.
4u style is designed by Utom. This one supports Widgets and it looks amzing.
৪. andreas: গ্রে কালার নির্ভর এই থীমটি ৩ কলামের। সর্ববামে পোষ্টগুলো রেখে ডান দিকে রাখা হয়েছে দুইটি সাইডবার যেখানে ইচ্ছে মত Widgets বসানোর সুবিধা রয়েছে।
৫. wucoco: এটার দুইটি ভার্সন রাখা হয়েছে। একটা দুই কলামের, আরেকটি ৩ কলামের। দুইটাই Widgets সাপোর্ট করে। এটা originally based on Wuhan. It has a darker background pallette and integrates navigation into the header image designed by Mike Lococo.
সবগুলো থীমই ভালো করে চেক করে নেয়া হয়েছে এবং ঠিক-ঠাক কাজ করছে। বিশেষ করে IE7-এ কোন সমস্যা হবার কথা না। তারপরও কেউ কোথাও কোন সমস্যা দেখতে পেলে দয়াকরে আমাদের জানান। আশা করি থীমগুলো সবার ভালো লাগবে। আর হ্যাঁ, আমরা প্রথম থেকেই বলে আসছি- কারো যদি কোন পছন্দের থীম/টেমপ্লেট/ডিজাইন থাকে তাহলে আমাদের জানালে আমরা তা আপলোড করে দেব।
January 26. 2007 | 2 Comments
খুব অল্প সময়ের মধ্যে বাংলা ব্লগে ব্লগ-এর সংখ্যা প্রায় ৫০-এর কাছাকাছি। অনেকে আগ্রহ নিয়ে লিখতেও শুরু করেছেন। যারা শুধু ব্লগটি তৈরী করে ফেলে রেখেছেন, তাদেরকে অনুরোধ নতুন লেখার জন্য। বাংলা/ইংলিশ যেকোন ভাষাতেই লিখতে পারেন। বাংলা লেখার জন্য ইন্টারনেটে অনেক ফ্রী সফ্টওয়ার পাওয়া যায়। বাংলা সফ্টওয়ারের ব্যাপারে আরো তথ্যর জন্য ফোরামে পড়ুনঃ http://banglablog.evergreenbangla.com/forum/topic.php?id=2&replies=2
কোন প্রকার সমস্যা হলে বাংলা ব্লগের ফোরামে তা জানান। আমাদের বিশ্বাস- আমাদের আর শূন্য ব্লগ দেখতে হবে না।
December 25. 2006 | 1 Comment
বাংলা ব্লগের একটি অঙ্গ হিসাবে ব্লগারদের জন্য একটি ফোরাম বিভাগ রাখা হলো। ব্লগারদের কোনপ্রকার প্রশ্ন থাকলে, কোন সাহায্য লাগলে বা ব্লগ ব্যবহারে কোন সমস্যার সন্মুখীন হলে তা এখানে তুলে দিতে পারেন। ফোরামে লগ-ইন করার জন্য ব্লগের একই আই.ডি এবং পাসওয়ার্ড ব্যবহার করুন। কেউ ব্লগের সহস্য না হয়েও যদি শুধু ফোরামে যোগ দিতে চান, তারও অপশন আছে- এখানে রেজিষ্ট্রেশন করতে হবে। একজনের সমস্যার সমাধান যদি অন্য কোন সদস্য জানেন, তাহলে সমধানগুলো এখানে তুলে দেবার জন্য সবাইকে অনুরোধ রইল। আসুন পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই পথ চলি।
ফোরামের লিঙ্কঃ http://banglablog.evergreenbangla.com/forum/
December 18. 2006 | Post Comments
বাংলা ব্লগে নানাপ্রকার template খুব শীঘ্রই তুলে দেয়া হবে। আপাতত বাংলা ব্লগের সদৃশ একটি template কে Default হিসাবে এবং Hemingway নামের আরেকটি template testing হিসাবে রাখা হয়েছে। ব্লগে কোনপ্রকার “bug” দেখা দিলে তা আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করা হল। ব্লগারদের কারো যদি ব্যক্তিগত কোন template পছন্দ থাকে, আমাদের জানাতেন পারেন। আমরা তা বাংলা ব্লগের উপযোগী করে তুলে দেব।
November 28. 2006 | 4 Comments
Welcome to Evergreen Bangla Blog. A Free Blog Hosting Service is added to EvergreenBangla.com. Now anyone can create their own Blog in a Bangla Related Website. Get your beautiful blog name registered here now. Just imagine what if we get all the Bangla Blogs and Bloggers at one place!
Time to Blog!
November 20. 2006 | 2 Comments